শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ঢাকায় মুক্তিযোদ্ধা দলের শনিবারের সমাবেশ স্থগিত

স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান ।

বিএনপির মহাসচিব বলেন, ম্যাডাম বেগম খালেদা জিয়া পরশু রাত (মঙ্গলবার) থেকে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকরা তাঁকে পুর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। সে কারণেই আগামী ২১ ডিসেম্বর শনিবার অনুষ্টিতব্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশটি স্থগিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা দলের আয়োজনে আগামী ২১ ডিসেম্বর শনিবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কর্মসূচি ছিল।

 

 

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই অসুস্থতার কারণে তাঁর বিদেশে যাওয়াটাও পেছানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এই মাসেই বেগম খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে তার সৌদি আরবে পবিত্র উমরাহ পালন করার কর্মসূচিও রয়েছে। সেই অনুযায়ী যুক্তরাজ্য ও সৌদি আরবে যেতে পাসপোর্টে ভিসার কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ