বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

না ফেরার দেশে চলে গেলেন ‘উজান ভাটি’ সিনোমার নির্মাতা সি বি জামান

স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

মারা গেছেন ‘উজান ভাটি’খ্যাত নির্মাতা সি বি জামান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। আজ শুক্রবার দুপুরে মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান। গুরুতর অসুস্থ হয়ে গত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

 

আজ বাদ এশা এফডিসিতে সি বি জামানের জানাজা অনুষ্ঠিত হবে। ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল রানা।

 

 

এর আগে গত সপ্তাহে সি বি জামানের হার্ট অ্যাটাকের খবর দেন ছেলে সি এফ জামান। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাঁকে আইসিইউতে ভর্তি করেন। অবস্থার উন্নতি না হওয়ায় এরপর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকেই আর ফেরানো গেল না এই নির্মাতাকে।

 

এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, আড়াই দশকের ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা নির্মাণ করেছেন পরিচালক জামান। তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘পুরস্কার’ ১৯৮৩ সালে পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ