বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বাংলাদেশ লেবার ফাউন্ডেশনে চাকরি, সর্বোচ্চ বেতন ৭০ হাজার

স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বেসরকারি সংস্থা বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ম্যানেজার, এইচআর অ্যান্ড অ্যাডমিন

পদসংখ্যা: ১

যোগ্যতা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ বা পিজিডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। হিউম্যান রিসোর্স ও প্রশাসনিক কাজে অন্তত পাঁচ থেকে সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

 

এর মধ্যে ম্যানেজার পদে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো বেসরকারি সংস্থায় সমপদে পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্কার ও ট্রেড ইউনিয়নে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

 

ব্যবস্থাপনা ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। শ্রম আইন, ট্যাক্স আইনসহ সংশ্লিষ্ট নিয়ম–নীতি জানা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও এইচআর ম্যানেজমেন্ট ডাটাবেজের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ