বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পদ্মা নদীতে বিশাল সাইজের বোয়াল ৫২ হাজার টাকায় বিক্রি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে সোমবার ভোরে এক জেলের জালে ১৮ কেজি ওজনের বিশাল এক বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

 

জানা গেছে, পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা চর এলাকায় পদ্মা নদীতে সোমবার ভোর ৪টার দিকে জেলে গোবিন্দ হলদারের জালে মাছটি ধরা পড়ে। সকাল ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে কেসমত মোল্লার আড়তে এনে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকা দিয়ে মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

 

পরে অনলাইনের মাধ্যমে মাছটি তিনি ঢাকার এক ক্রেতার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

 

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এতবড় সাইজের বোয়াল মাছ সচরাচর দেখা মেলে না। তাছাড়া পদ্মা নদীর মাছের আলাদা একটা কদর রয়েছে। তাই মাছটির ভিডিও আমার ফেসবুক পেজে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকার এক ব্যবসায়ী যোগাযোগ করে ২ হাজার ৯শ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকা দিয়ে বোয়ালটি কিনে নেন। মাছটি বিশেষ ব্যবস্থায় তার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এত বড় মাছ ধরে ভালো দাম পাওয়ায় জেলে ভাইয়েরা খুবই খুশি হয়েছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ