বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে জুলাই বিপ্লবে আহত আইসিইউতে ভর্তি রং মিস্ত্রিকে আর্থিক সহায়তা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জুলাই বিপ্লবে আহত আইসিইউতে ভর্তি রংমিস্ত্রি নূর আলমকে (২৮) আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আহত নূর আলম মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলাকার মন্নান ভূইয়ার ছেলে।

সে জুলাই বিল্পবে রাজধানী ঢাকায় গুলিতে আহত হয়। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নূর আলম।

জুলাই বিল্পব এবং বাংলাদেশ পুর্ণগঠনে সামাজিক সংগঠনের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মতামত ব্যক্ত করেন  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। নতুন বাংলাদেশ গঠনে ছাত্রজনতার ভুমিকাও ভূয়সী প্রসংশাও করা হয়। পরে এক প্রবাসীর মাধ্যমে সংগঠনের সহযোগিতায় আহত নূর আলমের পরিবারের হাতে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়। এ সময় জুলাই বিল্পবে অন্য আহতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন-এর সমন্বয়ক কাজী হুমায়ুন কবির-এর সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ডা. সায়মা জেরিন লিরা, প্রভা হেলফ কেয়ার ডেস্টিস ডা. লুবনা শারমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী মাসুম বিল্লাহ, আব্দুর রহিম, নিয়ামত উল্লাহ, মজিবুল্লাহ, মো. হাসিবুল্লাহসহ অনেকেই। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ