বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলো আমিরাত, চালু কবে?

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

বাংলাদেশিদের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। তবে, অনেক দিন ধরেই নতুন ভিসা ইস্যু করছে না দেশটি। যদিও এবার সেই সংকট কাটতে যাচ্ছে।

 

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ভিসা সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সম্প্রতি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আবদুল্লাহ আল খাসফি আল হামুদি। এ অনুষ্ঠানে তিনি জানান, জানুয়ারি-ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা।
 
বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বলেন,  

রাজনৈতিক ইস্যুতে ভিসা বন্ধ হয়নি। বাংলাদেশসহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ। কয়েক বছর আগে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা সাত-আট লাখের মধ্যে ছিল। এখন ১২ লাখ ছাড়িয়ে গেছে, যা অন্য দেশের তুলনায় সর্বোচ্চ।

এদিকে, জেল-জরিমানার পরোয়া না করেই জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেছিলেন প্রবাসীরা। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 
 
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ