বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে পাওনা টাকার জন্য মিষ্টি দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুর প্রতিনিধি
চায়না শেখ
মাদারীপুরে গৌতম বসু (২৫) নামের এক দোকান কর্মচারি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীর বিরুদ্ধে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরান বাজারে এ ঘটনা ঘটে। নিহত গৌতম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছেলে। গৌতম পুরান বাজার যাদব ঘৃত মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারাণ বসুর ছোট ছেলে গৌতম বসু। সপ্তাহখানেক আগে রঘুরামপুর এলাকার ফলের দোকানের কর্মচারী তপন, তার বন্ধু গৌতমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। শনিবার সকালে এই ধারের টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে তপন। পরে বিকেলে মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে তপনের বিরুদ্ধে। গৌতমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারী। পরে গুরুতর অবস্থায় আহত গৌমতকে উদ্ধার করে নেয়া হয় জেলা ২৫০ শয্যা হাসপাতালে। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। এ বিষয়ে অপরাধীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

——-

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ