মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সুনীল অর্থনীতি দেশের অপার এক সম্ভাবনা: অর্থ উপদেষ্টা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

কক্সবাজারের সম্ভাবনাময় পর্যটনকে বেশি করে প্রমোট করলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

 

সভায় ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সমুদ্র-সম্পদের সম্ভাবনাময় সুনীল অর্থনীতি দেশের অর্থনৈতিক উন্নয়নে এক অপার সম্ভাবনার দ্বার খুলে দিবে। এছাড়া কক্সবাজারের ট্যুরিজমকেও প্রমোট করা গেলে দেশের অর্থনৈতিকখাতও সমৃদ্ধ হবে।
 
পরে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন উপদেষ্টা।
 
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। এ সময় জেলার বিভিন্ন দফতর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিকসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পর্যটন শিল্পের বিকাশ, একবার ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহার বর্জন, স্বাস্থ্য, শিক্ষা, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ