সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সিলেটে এক কমলা বিক্রি হলো দুই লাখ টাকায়

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

সিলেটের গোলাপগঞ্জে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। শনিবার রাতে গোলাপগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিলাম ডাকে একটি কমলা দুই লাখ টাকায় বিক্রি করা হয়।

 

স্থানীয়রা জানায়, শনিবার গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। ৫ হাজার টাকায় শুরু হওয়া কমলার নিলাম ডাক চলে প্রায় ২৫ মিনিট। অবশেষে দুই লাখ টাকা দামে বিক্রি হয় কমলাটি।

ওয়াজ মাহফিলে কমলাটি দুই লাখ টাকায় কিনে নেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জামিয়াতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ ইয়ামিন। এ টাকা মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ