বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সুইজারল্যান্ডে নিকাব পরলে এক লাখ ৩৭ হাজার টাকা জরিমানা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক

পহেলা জানুয়ারি থেকে নিকাব (মুসলিম নারীদের মুখ ঢাকার কাপড়) নিয়ে নতুন আইনের প্রয়োগ শুরু করেছে সুইজারল্যান্ড। পাবলিক প্লেসে নিকাব পরলেই গুনতে হবে এক হাজার ১৪৪ ডলার জরিমানা।

দেশটির ফেডারেল কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, যারা এই আইন ভাঙবেন তাদের অন্তত এক হাজার ১৪৪ ডলার জরিমানা হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩৭ হাজার টাকার বেশি।

তবে সুইজারল্যান্ডের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিকাব পরা নিষিদ্ধের এ আইন বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। একইসঙ্গে ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে।

এ ছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি শৈল্পিক বা বিনোদন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। তবে এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

 

 

২০২৩ সালের সেপ্টেম্বরে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা পাস করার পক্ষে ভোট দেয়। এরপর দেশটির ন্যাশনাল কাউন্সিল  ১৫১-২৯ ভোটে আইনটি অনুমোদন করে।

এর আগে ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে নিকাবের পরিধানের বিরুদ্ধে রায় দেয় দেশটির জনগণ। এরপরেই দেশটির পার্লামেন্টে নিকাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ