বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জে ছাত্রলীগ নেতা পরিচয়ে ভূয়া সমন্বয়ক আটক

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন , জামালপুর প্রতিনিধি

রবিবার রাতে জামালপুর জেলার বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া গ্রামে মাদক বিরোধী উঠান বৈঠকে সমন্বয়কের পরিচয় দেওয়ার পর পুলিশের হাতে আটক হয়েছে মাহফুজুর রহমান (২২) নামে এক ছাত্রলীগ নেতা। আটককৃত মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সে বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। রোববার রাতে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ নয়াপাড়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ, জুয়া খেলা রোধ ও মাদক বিরোধী উঠান বৈঠকে যোগ দেন। বৈঠকে মাহফুজুর রহমান নিজেকে সমন্বয়ক এর পরিচয় দেয়। কিন্ত স্থানীয়রা লোকজন ছাত্রলীগ নেতা হিসেবে চিহ্নিত করলে পুলিশ তাৎক্ষণিক মাহফুজুর রহমানকে আটক করেন।

 

পুলিশি জিজ্ঞাসাবাদে মাহফুজ জানায়, সে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য। ছাত্রলীগের অপকর্ম ঢাকতেই সে কৌশলে সমন্বয়কের পরিচয় দিয়ে বেড়ান।আটককৃত মাহফুজকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মাহফুজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী । বৈষম্যবিরোধী কমিটিতে ঢুকে গোপন তথ্য ছাত্রলীগের কাছে পাচার করতো। নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ