বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জাতীয় নাগরিক কমিটি থেকে চার সদস্যকে অব্যাহতি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, মাদক সেবন ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় দুটি প্রতিনিধি কমিটির চার সদস্যকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন।

এর মধ্যে নাগরিক কমিটির খিলগাঁও থানার প্রতিনিধি কমিটির সদস্য শরিফ বকাউলকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবলীগ-সংশ্লিষ্টতার জন্য। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য অব্যাহতি দেওয়া হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রতিনিধি কমিটির সদস্য নজরুল ইসলামকে। এ ছাড়া ফ্যাসিবাদকে সহায়তা এবং মাদক সেবন ও মাদক চোরাকারবারের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে একই কমিটির সদস্য ইমরানুল হক ও আল মামুনকে।

এক বিজ্ঞপ্তিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আখতার হোসেন বলেন, গত ২৬ নভেম্বর খিলগাঁও থানার প্রতিনিধি কমিটি ঘোষিত হয়। ওই কমিটির ৫৯ নম্বর সদস্য শরিফ বকাউলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় যে, তিনি ঢাকা মহানগর দক্ষিণের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন। যাচাই-বাছাই করার পর এ অভিযোগ সত্য প্রমাণ হয়।

আরেক বিজ্ঞপ্তিতে তারা বলেন, ১৮ ডিসেম্বর কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির ১৫৭ নম্বর সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালের ৭ জানুয়ারির ডামি নির্বাচনে প্রার্থী পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব উদ্দিনের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ প্রমাণ হয়েছে। তার সুপারিশে প্রতিনিধি কমিটির সদস্য হওয়া ইমরানুল হক ও আল মামুন ফ্যাসিবাদের দোসর এবং মাদকসেবী ও মাদক চোরাকারবারী বলে প্রতীয়মান হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ