বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কাউখালীতে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

পিরোজপুর প্রতিনিধি

 

পিরোজপুরের কাউখালীতে

“শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক একসাথে গড়ি সমৃদ্ধ শিক্ষা ভবিষ্যৎ”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ জানুয়ারি সোমবার দুপুরে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালকবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম উদ্দিন তোহা, ছাত্র অভিভাবক নুরুল আমিন মাস্টার, ছাত্র অভিভাবক সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু প্রমুখ।

 

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয় পাঠাবেন এবং মাঝে মাঝে বিদ্যালয়ে এসে আমাদের সন্তানদের খোঁজখবর নিবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। প্রাইভেট কিংবা কোচিং এর উপর নির্ভরশীল না হয়ে শ্রেণিকক্ষে বেশি মনোযোগ দিতে হবে। শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকতে হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ