শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৪

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার পরীক্ষা চলাকালে কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বহিষ্কার করা হয়।

আটকরা হলেন, ডিভাইসসহ আবু সায়েম মণ্ডল (২৩), রাশেদ আহমেদ হৃদয় (২২), আসাদুজ্জামান (২১) ও শাহ সুলতান (২৫)।

জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার সাদরুল আলম বলেন, পরীক্ষায় প্রক্সি দিতে দুজন ও ডিভাইস চক্রের দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি ও হিসাব সহকারী ৩টি শূন্যপদের বিপরীতে পরীক্ষা চলছিল। লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় নেওয়া হয়। চাকরিপ্রত্যাশী আটকদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। তারা জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে পরীক্ষা দিতে আসছিলেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি শূন্যপদের বিপরীতে তিন হাজার ৩৪৯ জন ও হিসাব সহকারী তিনটি শূন্যপদের বিপরীতে ৪৩০ জন আবেদন করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ