বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে আহত তরুণ রামেকে ভর্তি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহীদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে শিবগঞ্জ উপেজলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। শহীদুল ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১৮২ এর ১৩০ গজ এলাকা দিয়ে ভারতে ফেনসিডিল আনতে যান শহিদুল ও মিজানুরসহ ৫-৬ জনের একটি মাদক চোরাকারবারি দল।

মাদক নিয়ে ফেরার পথে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত শশ্মনী ক্যাম্পের জোয়ানরা তাদের দেখে ৬-৭ রাউন্ড গুলি করে। এ সময় শহীদুল গুলিবিদ্ধ হন। মাদক ফেলে শহীদুলকে নিয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।

জানা গেছে, স্থানীয় এক গ্রাম্য চিকিৎিসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শহীদুলকে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে ৬-৭ রাউন্ড গুলি শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের গুলিবর্ষণ করে থাকে। গুলিতে একজন আহত হয়েছে বলে জানা গেছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, গত রাত ২ টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। সকালে জানা গেছে, বিএসএফের গুলিতে শহিদুল নামে এক তরুণ আহত হয়েছেন।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, সীমান্তের শূন্য লাইন পার হয়ে ভারত থেকে ফেনসিডিল আনতে গিয়েছিল শহিদুলসহ ৫-৬ জনের একটি দল। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শহিদুল গুরুতর আহত হয়।

তিনি জানান, এ ঘটনায় বিএসএফের শশ্মানি ক্যাম্পের সদস্যরা ৫শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বলে আমাদের জানিয়েছে। আমরাও ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ফেনসিডিল, একটি টর্চ লাইট, একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ