বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবি জামায়াতের

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে জামায়াতে ইসলামী। রোববার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি জানান।

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক এবং ভ্যাট বাড়িয়ে বৃহস্পতিবার দুটি পৃথক অধ্যাদেশ জারি করে সরকার।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, আরোপিত শুল্কের কারণে দৈনন্দিন জীবনযাপনের খরচ আরও এক দফা বাড়বে। নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। মূল্য নিয়ন্ত্রণে সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি। মানুষের সংসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। শতাধিক পণ্যের ওপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধিতে জনগণের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন হয়, কর বৃদ্ধিতে সরকারের বিবেচনায় নেওয়া উচিত ছিল, সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে। কিন্তু সরকার এতে নজর রাখেনি বলে প্রতীয়মান হয়েছে। জীবনযাত্রায় বাড়তি চাপ যাতে তৈরি না হয়, সেজন্য অবিলম্বে শতাধিক পণ্যের ওপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ