শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশালে ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু

নূরে আলম তাশদীদ

সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

তিনি জানান, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আফসার উদ্দিন (৫০) ও বরগুনা সদর উপজেলার পারভীন (৪৫) এবং বরগুনার বামনা উপজেলার লাবিবা (১৯) মৃত্যুবরণ করেন।

এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১২৫ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩২৬ রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ হাজার ৪৮৫ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ১২১ জন।

 

 

শনিবার, ০২ নভেম্বর ২০২৪
১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
উপ-জেলা প্রতিনিধি বরিশাল
নূরে আলম তাশদীদ

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ