বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, বিশেষ কিছু পরীক্ষা হবে

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

লন্ডনে ‘দ্য ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর স্বাস্থ্যের রুটিন পরীক্ষা প্রতিদিনই চলছে। তবে আগামীকাল সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করা হতে পারে।

 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আজ রোববার প্রথম আলোকে জানান, অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি আজ হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডনে দ্য ক্লিনিকে তাঁর চিকিৎসা চলছে।

উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি বুধবার খালেদা জিয়া লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। জাহিদ হোসেন জানান, হাসপাতালে ভর্তির পর এরই মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। সেসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তাঁর চিকিৎসা চলছে।

৭৯ বছর বয়স্ক খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

এদিকে তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন। এতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং মানসিকভাবে ভালো আছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ