রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে ‘সংখ্যানুপাতিক’ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুর প্রতিনিধি

চায়না শেখ
নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে ‘সংখ্যানুপাতিক’ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার

অন্তবর্তীকালীন সরকারের কাছে আগামী সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী ব্যবস্থাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (১৩ জানুয়ারী) বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের মুক্তমঞ্চে বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা শাখার কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি অন্তবর্তীকালীন সরকারের কাছে এই আহবান জানিয়েছেন।

এসময় তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন আয়োজন করলে দেশের ছোট বড় রাজনৈতিক দলগুলো কম করে হলেও একটি আসন পাবে। এতে রাজনৈতিক দলগুলো তাদের সৎ যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সমৃদ্ধ আইন সভা করতে পারবে। তাই দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘শেখ হাসিনা ভারতের সেবাদাস হয়ে রাষ্ট্র চালিয়েছে। এখন সে সেখানেই পালিয়ে গেছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা আমাদের নেতাদের অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এখন সেই মঞ্চেই তার ফাঁসি আয়োজন প্রস্তুতি চলছে।’

বাংলাদেশ জামায়াত ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমীর মোকলেসুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী এনায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য শামসুল ইসলাম আল-বারাদী, বাংলাদেশ জামায়াত ইসলামীর ফরিদপুর অঞ্চলের সদস্য মাওলানা আবদুস সোবাহন খান, ফরিদপুর জেলা আমীর বদরউদ্দিন সহ অন্যরা।

———-

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ