বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বেতাগী-বরিশাল সরাসরি বাস চলাচল শুভ উদ্বোধন।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার
খালেদা পারবীন
বরগুনার বেতাগী-বরিশাল বাস চলাচল উদ্ভোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) বেতাগী বাস স্ট্যান্ডে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব ও বরিশাল পটুয়াখালী বাস ও মিনি বাস মালিক সমিতির সভাপতি মো. জিয়াউদ্দিন সিকদার।

বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের আহ্বায়ক মো. হারুন অর রশিদ রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিক,
বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের যুগ্ন আহবায়ক মো. ফারুক শিকদার, বরিশাল-পটুয়াখালী বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন ও বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. নাসির উদ্দিন মোল্লা।

 

বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সদস্য আহমদ মো. ইকবাল হোসেন সোহাগের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান ও পৌর বিএনপি’র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুন পারভেজ আসাদ ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাশেদ খানসহ আরও অনেকে পরে নেতৃবৃন্দ ফিতা কেটে বেতাগী বরিশাল সরাসরি বাস চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ