বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সিলেটে আট দফা নিয়ে মাঠে নামছেন পরিবহনশ্রমিকেরা, ২৬ জানুয়ারি কর্মবিরতির ঘোষণা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

আট দফা দাবিতে সিলেট নগরের দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বরে আগামী সোমবার শ্রমিক মহাসমাবেশ করবে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। এরপরও দাবি বাস্তবায়িত না হলে ২৬ জানুয়ারি কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

 

আজ মঙ্গলবার বেলা দুইটায় সিলেট নগরের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সভা হয়। সভাটি অনুষ্ঠিত হয় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে।

জরুরি সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমেদ। জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার সঞ্চালনায় সভায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অন্তর্ভুক্ত ছয়টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক নেতা মো. শাহাব উদ্দিন আহমেদ, মো. ইকবাল হোসেন, মানিক খান, মো. জিলু মিয়া, মোহাম্মদ আলী, কাওছার আহমেদ, মো. মন্নান মিয়া, আলতাব চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা আট দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর শ্রমিক স্বার্থবিরোধী আইন অবিলম্বে বাতিল; ট্রাফিক পুলিশসহ অন্যান্য পুলিশের মাধ্যমে বিভিন্ন অপরাধে যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসা এবং মেয়াদোত্তীর্ণ সব সেতুর টোল বিশেষ করে এম এ খান লামাকাজি সেতুর টোল আদায় বন্ধ করার দাবি উল্লেখযোগ্য।

 

এ ছাড়া বিভিন্ন যানবাহনের শ্রেণিবিন্যাস করে ২০২৩ সালে প্রণীত গেজেট বাতিল; সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া ও সিলেটের সব সিএনজিচালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘসূত্রতার সমাধান দেওয়া এবং সিলেটের পরিবহনে সব শ্রমিকনেতা ও শ্রমিকদের ওপর করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সিলেটে সব লোড ট্রাক আটকে চালকদের হয়রানি বন্ধ করার দাবিও জানানো হয়।

 

অন্য দাবিগুলো হলো প্রশাসনের লোক ছাড়া কেউ যেন লোড ট্রাক না আটকায়, তার ব্যবস্থা নেওয়া এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করা। ২৫ জানুয়ারির মধ্যে দাবি না মানলে পরদিন থেকে সিলেট জেলায় পরিবহনশ্রমিকেরা কর্মবিরতি পালন করবেন বলে সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ