বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ডেইলি স্টারের কর্মী দিবসে সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখার প্রত্যয়

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

সাংবাদিকতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার প্রত্যয় জানিয়ে আজ মঙ্গলবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কর্মী দিবস উদ্‌যাপিত হয়েছে। রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টার সেন্টারের ছাদে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়। উদ্‌যাপনের শুরু হয় ‘পিঠা উৎসব’ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।

 

কর্মীদের নিয়ে এই আনন্দ আয়োজনে দেওয়া বক্তব্যে ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম বলেন, বিগত সময়ে ডেইলি স্টার সরকারের চাপের মুখে ছিল। আর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রায়ই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে ডেইলি স্টারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।

মাহ্‌ফুজ আনাম বলেন, ডেইলি স্টার সাহসী, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে। সব সময় ক্ষমতাকে জবাবদিহির মুখোমুখি করবে।

ডেইলি স্টারের মালিকানা প্রতিষ্ঠান মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের অন্যতম পরিচালক সিমিন রহমান নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংবাদপত্রটির কর্মীদের অভিনন্দন জানান।

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান বলেন, ‘যাত্রা শুরুর পর থেকে পুরোটা সময় আমরা যেকোনো পরিস্থিতি সামলে নেওয়ার সক্ষমতাসম্পন্ন, বলিষ্ঠ এবং আমাদের নীতি ও মূল্যবোধের প্রতি অঙ্গীকার বজায় রেখে চলেছি। আমি বিশ্বাস করি, বিরূপ পরিস্থিতির মুখেও আমরা আরও শক্তিশালী হয়ে উঠব।’

 

মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের আরেক পরিচালক রোমো রউফ চৌধুরী বলেন, ‘সাংবাদিকতা ও সম্পাদকীয় নীতির ক্ষেত্রে ডেইলি স্টার অত্যন্ত ভালো করছে।’

 

প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান বলেন, এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই যে ডেইলি স্টার ও প্রথম আলো বিগত বছরগুলোতে স্বাধীন সাংবাদিকতার চর্চা করে এসেছে। প্রথম আলো ও ডেইলি স্টার সংবাদের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের প্রতিবাদ এবং তার চেহারা মানুষের কাছে তুলে ধরেছে।

 

এই অনুষ্ঠানে ২০২৪ সালে অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে ডেইলি স্টারের ৩৩ জন সাংবাদিক ও কর্মীকে পুরস্কৃত করা হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ