রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে আব্দুর রহিম প্রধান (৭২) নামের এক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আব্দুর রহিম প্রধানের বাড়ি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার  রুহিতারপার গ্রামে।


মৃত আব্দুর রহিম মতলব উত্তর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী কর্মকর্তা আবুল কালামের বাবা। এদিকে, বাবা মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আব্দুর রহিম প্রধানের বড় ছেলে শওকত আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


পরিবারের লোকজন জানান, গত ১১ জানুয়ারি শনিবার ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান আব্দুর রহিম প্রধান। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে মক্কা শরীফে ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আব্দুর রহিম প্রধানের ছেলে আবুল কালাম জানান, আমার বাবা এর আগেও কয়েকবার হজে গিয়েছিল। চলতি মাসের ১১ তারিখে আবার ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে আমার বড় ভাই শওকত আলী ছিল। চলতি মাসেই দেশে তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু তা আর হলো না। বাবা ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ