বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কুমিল্লায় ৮ হাজার কেজি পলিথিন জব্দ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

কুমিল্লায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের অভিযানে ৮ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে নগরীর কোতয়ালী মডেল থানার সামনে এ অভিযান পরিচালিত হয়।

 

এ সময় আট হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি পরিবহনের দায়ে নিউ রহমানিয়া ট্রান্সপোর্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ অধিদফতরের কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব।


পরিবেশ অধিদফতর থেকে জানানো হয়, জব্দ করা পলিথিনগুলো ব্যবহার অনুপোযোগী করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রয় করে সরকারি কোষাগারে অর্থগুলো জমা করা হবে।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম, পরিবেশ অধিদফতরের পরিদর্শক জোবায়ের হোসেন, সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদসহ পুলিশের একটি টিম।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ