বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রোববার থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি করবে বিএফডিসি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

চাহিদা অনুযায়ী ইলিশের জোগান না থাকায় বাড়ছে দাম। আবার জেলেদের জালেও ধরা পড়ছেনা আশানুরূপ ইলিশ। চাহিদা ও উচ্চমূল্য বিবেচনা করে কম দামে ইলিশ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

আগামীকাল রোববার দুপুরে ইলিশ বিক্রির কার্যক্রমের উদ্বাধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

 

এ বিষয়ে বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান বলেন, ইলিশ মাছের জোগান না থাকায় বাড়ছে দাম। এ কারণে বিএফডিসি হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে। প্রাথমিকভাবে আমরা প্রায় ১৭শ’ কেজির দুটি চালান হাতে পেয়েছি। উদ্বাধনের দিন থেকে বিক্রি শুরু হবে।

 

তিনি আরও বলেন, আমাদের কাছে থাকা দুটি চালানের ওজন ৪৫০ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত। প্রতিকেজি গড়ে ৬০০ টাকা দরে বিক্রি করা হবে। শুধুমাত্র প্রধান কার্যালয়ের বিএফডিসির আউটলেটে বিক্রয় করা হবে।

আগামীকাল উদ্বোধনের পর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছের মজুদ থাকা সাপেক্ষে এ বিক্রয় কার্যক্রম চলবে।

 

তিনি বলেন, ক্রেতাদের কথা বিবেচনা করে টিসিবির মতো রেশনিং করে বিক্রি করা হবে। একেকজন গড়পড়তা বিএফডসির নিজস্ব প্যাকেটকৃত এক প্যাকেটে গড়ে এক থেকে দেড় কেজি মাছ কিনতে পারবেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ