বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুর প্রতিনিধি
চায়না শেখ

মাদারীপুরে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘এসো দেশ বদলাই,  পৃথিবী বদলাই’ স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। বুধবার (২২ জানুয়ারী) বিকালে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব সরকার মুহাম্মদ হাবিবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ্ মোঃ সজীব, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিব উল্লাহ খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম মুন্সী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আফজাল হোসেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। উক্ত টুর্নামেন্টে মাদারীপুর জেলার ৬টি বালক ও ৬টি বালিকা দল অংশগ্রহণ করে। আগামী ২৫ জানুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ