বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ফরিদপুর জেলার ভাংগা থানা পুলিশের অভিযানে ০৯ (নয়) কেজি গাঁজা উদ্ধারসহ আটক ০৩ জন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ আশিকুজ্জামান
স্টাফ রিপোর্টার
অদ্য ২৯ জানুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দ
ফরিদপুর জেলার ভাংগা থানাধীন বগাইল টোল প্লাজায় ভাংগা মুখী টোল প্লাজা এলাকা হইতে ০৯ (নয়) কেজি গাঁজাসহ আসামী ১। রমজান মুন্সী ওরফে রমজান মশালচী (২২), ২। জুলহাস মুন্সী (২০), ৩। সোহেল শেখ (২৮) কে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সায়েদাবাদ হইতে ছেড়ে আসা ফরিদপুর গামী গোল্ডেন লাইন এসি বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্ট্রো-ব- ১৫-৫৮১০ তে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকসহ ফরিদপুরের উদ্দেশ্যে আসিতেছে।
পরবর্তীতে ইং ২৮/০১/২০২৫ তারিখ রাত অনুমান ২০.১০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ ভাংগা থানা এর নেতৃত্বে ভাংগা থানা পুলিশের একটি চৌকস টিম ভাংগা থানাধীন বগাইল টোল প্লাজায় ভাংগা মুখী টোল প্লাজা এলাকায় উক্ত গোল্ডেন লাইন এসি বাসে অভিযান পরিচালনা করে ০৩(তিন)জন মাদক ব্যবসায়ীদেরকে ০৯(নয়) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের দখল হইতে ০৫(পাঁচ)টি প্যাকেটে সর্বমোট ০৪+০৪+০১=০৯(নয়) কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত আসামী ০১। রমজান মুন্সী ওরফে রমজান মশালচী (২২), পিতা- হারুন মুন্সী, ০২। জুলহাস মুন্সী (২০), পিতা- মিরাজ মুন্সী, উভয় সাং- ডাংগী নগরকান্দা, ০৩। সোহেল শেখ (২৮), পিতা- শামছেল শেখ, সাং-ডাংগী বাঙ্গাল কান্দা, সর্ব থানা-নগরকান্দা,জেলা-ফরিদপুর।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভাংগা থানার মামলা নম্বরঃ- ৩২/৩২ তারিখ:- ২৯/০১/১৫, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনীর ১৯(ক) রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ