শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইজতেমায় ফিলিস্তিনিদের জন্য সাহায্য উত্তোলন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার জুমা আদায়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে চলতি বছরের ইজতেমা। বিগত বছরগুলোর মতো এবারও বিশ্ব ইজতেমায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য সাহায্য তুলছে বেশ কয়েকটি সেবাদানকারী সংগঠন।

জুমার নামাজের আগে ইজতেমার বিদেশি মেহমানদের গেট সংলগ্ন এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ সাহায্য তোলা হয়।

 

জানা গেছে, ইজতেমার ১০টি পয়েন্টে হাফেজী হুজুর সেবা ফাউন্ডেশনের কর্মীরা মুসল্লিদের কাছ থেকে সাহায্য তোলেন। একই কারণে আরও কয়েকটি টিমও সাহায্য তোলে। মুসল্লিরাও তাদের ডাকে সাড়া দিয়ে সাধ্যমতো সহায়তা করেন।

 

হাফেজী হুজুর সেবা ফাউন্ডেশনের কর্মী আব্দুল হালিম বলেন, আমাদের প্রতিষ্ঠান সব সময় ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকে। তাই আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াতে সব ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা কামনা করছি।

 

রাকিবুল ইসলাম নামের আরেক কর্মী বলেন, আমরা সবাই শিক্ষার্থী ও হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের কর্মী। আমরা ইজতেমার বিভিন্ন পয়েন্টে সাহায্য তুলছি। এ সাহায্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানদের জন্য পাঠানো হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ