বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইজতেমার মাঠে পবিত্র বন্ধনে জড়ালেন ১২৬ তরুণ-তরুণী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

 

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। এতে পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন ১২৬ জন তরুণ-তরুণী।

শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলীর (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়।

শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিবারের মতো এবারও ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান। শনিবার যোহরের আগ পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকের তালিকা সংগ্রহ করা হয়। অভিভাবকদের সম্মতিতে আসরের নামাজের পর এই বিয়ের কাজ সম্পন্ন করা হয় তালিকাভুক্তদের।

তিনি আরও জানান, ওই বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবকরা।

ইজতেমার মাঠে বিয়ে করেছেন হাফেজ নাজমুস সাকিব। বিয়ে শেষে তিনি  জানান, মোহরে ফাতেমি অনুসারে আজ বিয়ে করেছি। অনেক মুসল্লির উপস্থিতিতে বিয়ে হয়েছে আমাদের। আমার স্ত্রীর সম্মতি নিয়ে তার বাবা ময়দানে এসেছেন। এই বিয়ে আমার কাছে অনেক বরকতময়। নিশ্চয়ই আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখ ও সহজ করে দেবেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ