শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রাজিবপুরে দুইটি ইট ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ আমজাদ হোসেন
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় অবস্থিত ০২ টি ইট ভাটার ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ লঙ্ঘন অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার বিকেলে ০২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি চর রাজিবপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ অভিযান এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট প্রস্তুতকরনের লাইসেন্স ব্যাতীত ইট ভাটা পরিচালনা করায় জাউনিয়াচরে অবস্থিত মেসার্স BSB ব্রিকস এবং ধুলাউরি মোজায় অবস্থিত মেসার্স MAB ব্রিকস নামক দুটি ইট ভাটার আগুন উপজেলা ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম বাবু এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম ।

 

উপজেলা ফায়ার সার্ভিস ও রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম মোবাইল কোর্ট পরিচালনা সার্বিক সহযোগিতা করে।

 

পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ