সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

১২০ কেজি ওজনের দুই শাপলাপাতা মাছ জব্দ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে আহরণ-নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। সোমবার সকালে বাগেরহাট শহরের কেবি বাজার এলাকা থেকে ১২০ কেজি ওজনের এই মাছ জব্দ করে বনরক্ষীরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. কাজী নুরুল করীম বলেন, বাগেরহাট শহরের কেবি বাজার সামুদ্রিক মাছের হাটে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির সংবাদ পেয়ে বনরক্ষীরা সেখানে অভিযানে যায়। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে রেখে পালিয়ে যান ব্যবসায়ীরা। এ সময় ১২০ কেজি ওজনের আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়। জব্দ করা শাপলাপাতা মাছ কেরোসিন দিয়ে বন বিভাগের কার্যালয়ের চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

 

তিনি আরও জানান, বিলুপ্ত প্রায় প্রজাতির শাপলাপাতা মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই মাছ আহরণ, বিক্রয় ও সংরক্ষণ না করার জন্য বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এরপরেও কিছু অসাধু জেলে এই মাছ আহরণ করছে। ব্যবসায়ীরা এই মাছ বিক্রি করছে। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ