বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বদরপুরের ঝুঁকিপূর্ণ ব্রিজ: সংস্কারের অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ আমজাদ হোসেন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বদরপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
বদরপুর, মরিচাকান্দি, বালিয়ামারী, শিবেরডাঙ্গি এবং পার্শ্ববর্তী রৌমারী উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। এটি ঢাকা-রৌমারী মহাসড়কের একমাত্র সংযোগ সড়ক হওয়ায় এর গুরুত্ব অনেক। তবে মাঝখানে কয়েক জায়গায় রড বের হয়ে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা মোঃ শাহাব উদ্দিন জানান, প্রায় এক বছর আগে ব্রিজটির মাঝখানে ফাটল দেখা দেয়। এখন সেটি বড় গর্তে পরিণত হয়েছে। ব্যবসায়ী রুস্তুম আলী বলেন, বড় যানবাহন চলাচল করতে না পারায় নির্মাণ সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।
এমতাবস্থায় ব্রিজটি দ্রুত মেরামত করলে রাজিবপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহ আলম বলেন, “ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি দ্রুত সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ