সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরগুনা ২ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ডাঃ সুলতান আহমেদ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ আল আমিন মল্লিক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা ২ (পাথরঘাটা,বামনা ও বেতাগী) নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরগুনা ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে সূরার অন্যতম সদস্য ধানমন্ডি থানার নায়েবে আমির বিশিষ্ট চিকিৎসক,সমাজসেবক আলহাজ্ব ডাঃ সুলতান আহমদ জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তের আলোকে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
সূত্রমতে, বরগুনা ২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব ডাঃ সুলতান আহমেদের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
এ সময় কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকোরুদ্দিন খান রাজী, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহিরউদ্দিন মোহাম্মদ বাবর এবং জেলার বিভিন্ন উপজেলার আমীর ও সেক্রেটারি গন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ