সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে আ.লীগের কার্যালয় ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

চায়না শেখ,  মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরান বাজারে অবস্থিত ৩ তলা বিশিষ্ট কার্যালয়টি ভাঙচুর করা হয়। এ সময় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেন এবং আওয়ামী লীগের কার্যালয়, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ ও মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পুরান বাজার এলাকায় ছাত্র-জনতা একত্রিত হয়ে মিছিল বের করে। এরপর বিক্ষুব্ধ জনতা মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।

বিক্ষুব্দদের দাবি, এটি স্বৈরশাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি। তারা আবারও নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। আবারও তারা স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে চায়।
এ সময় মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ