মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে চার ইটভাটাকে ২৪ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন , জামালপুর প্রতিনিধি

পরিবেশের ছাড়পত্র না থাকার কারনে ১০ ফেব্রয়ারী জামালপুর জেলা সদরে ৪টি ইট ভাটাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

 

 

১০ ফেব্রয়ারী সোমবার সকাল থেকে জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া ও ডাকপাড়ায় বোর্ডঘর এলাকায় অবস্থিত চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে অভিযান চালানো হয়।

 

অভিযানে স্টার, স্টার ওয়ান, কিংস এবং রুপালী ব্রিক্স ইটভাটা গুলিকে পরিবেশের ক্ষতি সাধন করার অভিযোগে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে, ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি সাংবাদিকদের জানান এ অভিযান অব্যহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ