শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেফতার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মহানগর ডেস্ক

অপারেশন ডেভিল হান্টে নতুন করে আরও ৫৯১ জনসহ মোট ১ হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আরও ৫৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার হয়েছেন আরও এক হাজার ৯৫ জন।
 
এছাড়া অভিযানে বিদেশি পিস্তল ১টি, চায়না রাইফেল (পুলিশের লুটকৃত অস্ত্র) ১টি, এলজি ২টি, ওয়ান শুটারগান ৪টি, ম্যাগাজিন ১টি, গুলি ৩ রাউন্ড, কার্তুজ ১৭ রাউন্ড, ককটেল ২০টি, ছুরি ৬টি, তলোয়ার ১টি, হাতুড়ি ১টি, রেঞ্জ ১টি, প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, লোহার পাইপ ২টি এবং কাটার ১টি ও ৩টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

 

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ