সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শিবচরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ আশিকুজ্জামান
স্টাফ রিপোর্টার
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেয়সওয়ে মাদারীপুরের শিবচরে ড্রাম ট্রাকের ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
১৫ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ গতকাল রোজ শনিবার রাত সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকার এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। নিহত লিমন বেপারী শিবচররের দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নয়ন একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে।
তারা দুজনে দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সূর্যনগর বাজারে গ্যারেজে কাজ শেষে বাড়ি মোটরসাইকেলযোগে ফিরছিলেন নয়ন ও লিমন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বালুরবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিমন বেপারীর মৃত্যু হয় এবং পিছনে থাকা নয়ন গুরুতর আহত হন।
নয়নকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় সে।
মাদারীপুর জেলার শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে একজন ও ঢাকায় নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে, পলাতক চালককে ধরতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে নিহতদের পরিবার থেকে লিখিত পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ