শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন,  জামালপুর জেলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ সোমবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১১ টার সময় অনুষ্ঠান শুরু হয় দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা থেকে বিএনপির নেতা কর্মীগন সম্মেলনে যোগদান করেন।
মানবিক বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদ শক্তিকে জাগ্রত করতে হবে ।
বিএনপিতে দখলবাজ, টেন্ডারবাজ, হত্যার সাথে জড়িতদের কখনো জায়গা হবেনা। বিগত দিনে স্বৈরাচার হাসিনার হামলা মামলার শিকার হয়েছে তাদের হাতেই আগামীর নেতৃত্ব তুলে দেয়া হবে বলে মন্তব্য করেন, কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ এম. রশিদুজ্জামান মিল্লাত।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহা সচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) মো. শরিফুল আলম।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেস আলী মামুন সহ উপজেলা বিএনপির সকল ইউনিটের নেতৃবৃন্দ।
সম্মেলনের সভাপতিত্ব করেন এম. রশিদুজ্জামান মিল্লাত। সম্মেলনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাব বিএনপি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।
সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাধারন সম্পাদক আব্দুর রশিদ সাদা, নির্বাচিত হয়েছেন। দেওয়ানগঞ্জ পৌর কমিটিতে সভাপতি মোঃ মঞ্জুরুল হক মুঞ্জ, ও পৌর সাধারন সম্পাদক আশিকুর রহমান সাজু নির্বাচিত হয়েছেন।
বোরহান উদ্দিন
জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ