শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জাতীয় নির্বাচনের আগে অন্যকোন নির্বাচন বিএনপি হতে দিবে না : সেলিমা রহমান

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

চায়না শেখ,  মাদারীপুর প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে অন্যকোন নির্বাচন বিএনপি হতে দিবে না। তিনি আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায়   মাদারীপুর শহরের শকুনী লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন গণদাবীতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সেলিমা রহমান আরো বলেন, জাতীয় নির্বাচন হলে বর্তমানে দেশের যে এলমেলো ভাব, সেটা পরিবর্তন হয়ে সুশাসন আসবে। আইনশৃঙ্খলা রক্ষা হবে, জবাবদিহিতা হবে। দেশের জনগণ আস্থা ফিরে পাবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। গত ১৬ বছর একটানা নির্মম অত্যাচার ও নির্যাতন করেছে শেখ হাসিনা এবং তার দলবল। বহু মানুষকে হত্যা করেছে। এই খুনিদের বিচার হতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, আওয়ামী লীগের কোন দোসর যেন বিএনপির দলে জায়গা না পায়। কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির প্রমুখ।

মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড মোঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, এ্যাড. জামিনুর রহমান মিঠু ও মিজানুর রহমান মুরাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শরীফ মোঃ মহিউদ্দিন (হাফিজ) যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদল সহ নেতাকর্মী।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ