বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোরে ইয়াবাসহ দুই মাদক কারবারি ও কনস্টেবল গ্রেফতার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

ফরহাদুজ্জামান নাটোর জেলা প্রতিনিধি
অদ্য ২০,ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ নাটোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের জংলী আদর্শ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. উজ্জল হোসেন (৩৪) ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৩৩)। অভিযানে উজ্জল হোসেনের হেফাজত থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী মাসুদ রানাকেও গ্রেফতার করা হয়।
নাটোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হাসিবুল্লাহ হাসিব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ