শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বেতাগী মোকামিয়া গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রী আত্মহত্যা।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার,  মোঃ আল আমিন মল্লিক
বরগুনার বেতাগীর পূর্ব করুনার ৪ নং ওয়ার্ডের করুনা মোকামিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জান্নাতুল ফেরদৌস হাফসা (১৩) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। পূর্ব করুনার শামসুল হক ও জেসমিন আক্তারের মেয়ে জান্নাতুল ফেরদৌস হাফসা।
কিশোরী বাবার সাথে তার মায়ের বিচ্ছেদ হয় অনেক আগে। মেয়ে আর বাবা তারা সুখী ভাবে জীবনযাপন করতে ছিল। ঘটনার দিন কিশোরীর বাবার ডেকাটরের ব্যাবসা থাকায় সে অনুষ্ঠান পরিচালনার জন্য যায় বলে বলেন কিশোরীর পিতা।
তিনি ভাড়া বাসায় থাকার কারণে বাসায় আসলে মেয়ে মৃত দেহ দেখে কথা বলার মত অবস্থায় ছিলেন না ।
এলাকার একজন নাম প্রকাশে অনিচ্ছুক জানায়, ‘ হাফসা ভদ্র একটি মেয়ে , কি কারণে এমন কাজ করছে, বুঝতে পারছি না। ও শুধু স্কুলে যেত, বাড়ির বাহিরে কম বের হতো, যতদূর জানি পড়াশোনায় ভালো ছিল।’
ঘটনা শোনার পর ঘটনাস্থানে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনিরের নির্দেশে পুলিশ পরিদর্শন করেন।
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন, হাফসার মৃত্যু কি কারণে হয়েছে তা জানা যায়নি। ডিউটি অফিসার লাশ থানায় নিয়ে আসেন এবং একটি অপমৃত্যুর মামলা রজ্জু করিয়েছেন । মৃত্যুর সঠিক তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ