বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

২১ফেব্রুয়ারী২০২৫খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশেষ দোয়াসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথভাবে উপজেলা প্রশাসন, পৌরসভা, মডেল থানা, ফায়ার সার্ভিস স্টেশন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
২১ ফেব্রুয়ারি শুক্রবার দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডল, তারেক মাহমুদ প্রমুখ। আলোচনা সভায় আবুল বরকত, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমান, আবদুস সালাম, আবদুল জব্বারসহ ’৫২ ভাষা শহীদদের জীবনী নিয়ে আলোচনা করা হয়।
এ সময় মৎস্য কর্মকর্তা শফিউল আলম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা নজরুল ইসলাম-সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ