বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ আওয়াজে গান বাজানোয় মারপিট, নিহত ১

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

 

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজানোর অপরাধে প্রতিবেশী একই বাড়ির ৩ সদস্য একজনকে মারপিট করলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কামাল বেপারী (৩৫)। সে ওই গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং পেশায় একজন কৃষক। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত কামাল বেপারীর বড় ভাই জালাল বেপারীর ছেলে সুমন বেপারীর বিয়ে হয় পার্শ্ববর্তী লালপুর উপজেলার গোধরা গ্রামের নজিরউদ্দিনের মেয়ের সাথে।

 

রোববার বউকে তুলে আনা উপলক্ষে রাত ১১টার দিকে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজিয়ে আনন্দ করছিলো পরিবারের লোকজন। এ সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর তিন ছেলে সামসুল বেপারী (৪২), শাজাহান বেপারী (৫০) ও শাহাদত বেপারী (৫৫) রাগান্বিত হয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে প্রতিবেশী ওই তিন ভাইয়ের কিল ঘুষি ও লাথিতে কামাল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হয়। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর অভিযুক্ত ৩ ভাই এলাকা ছেড়ে পালিয়েছে। নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ