সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইসলামপুরে গার্ল গাইডস এসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ আব্দুর রহিম ইসলামপুর প্রতিনিধি
জামালপুর জেলার ইসলামপুর উপ জেলাধিন ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস স্কুল এন্ড কলেজে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ২৬ ফেব্রুয়ারি সরকারি স্কুল মাঠে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সময় প্রধান অতিথি ছিলেন সরকারি জে জে কে এম গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সভাপতিত্ব করেন গার্লস গাইডস এসোসিয়েশনের উপজেলার স্থানীয় কমিশনার ও বুলবুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা গার্লস গাইডস এসোসিয়েশনের সম্পাদক ও সরকারি জে জে কে এম গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জেসমিন আক্তার। পরে বুলবুল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আশা মনি, নাহিদা ও সরকারি জে জে কে এম গার্লস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর সুমনা, আতিকা এবং সপ্তম শ্রেণীর আশিকা সিদ্দিকা সহ বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সামছুল আলম, আমজাদ হোসেন, নুরুন্নাহার, সাহেলী শিরীন,মিরা রানি দাস, সামিউল আলম, নুর মোহাম্মদ, শাহিন শাহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ