বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

.ফারজানা আক্তার  ( তন্বী) ,  স্টাফ রিপোর্টার

 

 

(২৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন হয়েছে।

মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে সকাল ১০.৩০ ঘটিকায় এই কাবাডি প্রতিযোগিতা শুরু হয়।

 

 

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

।এসময় মাননীয় পুলিশ সুপার বলেন, “একজন পুলিশ সদস্যের যেমন শারীরিক সক্ষমতার পাশাপাশি চোখ-কান খোলা রেখে কাজ করতে হয়, কাবাডি খেলাতেও একজন খেলোয়াড়কে শারীরিক ও মানসিক উভয় সক্ষমতা দেখাতে হয়। খেলায় হার-জিত থাকবেই এটা খেয়াল রেখে খেলোয়াড়দের পেশাদারিত্বের সাথে খেলতে হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটার ছাপ খেলাতেও থাকবে বলে আমি প্রত্যাশা করি।”

 

 

উক্ত খেলায় সিলেট রেঞ্জের ০৪ (চার) জেলার ০৪ (চার) টি দল অংশগ্রহণ করে। আগামীকাল উক্ত কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

উক্ত কাবাডি প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেনসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ