বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ি অবৈধ ৩টি ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

 

৩ মার্চ সোমবার বিকালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মহাদান ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ তিনটি ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

পরিবেশ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত অভিযান পরিচালনা করেন সরিষাবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। এ সময় ঝুমুর ও তানিম নামে দুটি ইটভাটার মালিককে দুই লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সুবর্ণ ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর জামালপুরের পরিচালক সুকুমার সাহা, সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা, সুব্রত সাহাসহ সেনা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও একটি ভাটার চুল্লী পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। আর অপর দুইটি ভাটার কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ