সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

উলিপুরে কৃষক লীগের নেতা এডভোকেট কামরুজ্জামান রানা মুনশি গ্রেফতার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধ মোঃ আমজাদ হোসেন

সংবাদটি শেয়ার করুন....

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধ মোঃ আমজাদ হোসেন

উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় অ্যাডভোকেট কামরুজ্জামান রানা মুন্সি (৪৮) নামের এক কৃষক লীগ নেতাকে ্যগ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (০৭ মার্চ) রাত ৯টায় উপজেলার কদমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রানা মুন্সি ওই ইউনিয়নের কপূরা মুন্সিপাড়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সির ছেলে। তিনি দলদলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বলেন, শনিবার (০৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রিপোর্ট করলেন মোঃ আমজাদ হোসেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ