বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কেএমপিতে আযান, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা

লুৎফর রহমান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

আজ ১০ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরের সম্মেলন কক্ষে আযান, ক্বিরাত এবং ‘ইসলাম ও নাগরিকের অধিকার’ বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

 

কেএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আজিজ এর নেতৃত্বে ৩ সদস্যের জুরি বোর্ডের রায়ে ৩ টি ক্যাটাগরিতে ১ম স্থান অধিকারী ৩ জনকে বাছাই করা হয়। তন্মধ্যে আযানে এএসআই (সশস্ত্র) মোঃ ইয়াসিন আরাফাত, ক্বিরাতে পিএসআই মোঃ নাসির উদ্দিন এবং ‘ইসলাম ও নাগরিকের অধিকার’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় শিক্ষানবিশ সার্জেন্ট মোঃ পিপুলুজ্জামান সরদার ১ম স্থান অধিকার করেন।

 

পুলিশ কমিশনার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য যে, খুলনা মেট্রোপলিটন পুলিশ হতে বাছাইকৃত ৩ জন কেন্দ্রীয়ভাবে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ