বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রওনক আহম্মেদ রিশাদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

১০মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ সোমবার সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ আজ সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন।

 

তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ শোনেন।

 

সভায় সাংবাদিকরা সুনামগঞ্জের জলমহাল, বালুমহাল, সীমান্তে চোরাচালান, সংঘাতপ্রবণ এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধারের অভিযান, অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং নদীপথে চাঁদা আদায়সহ বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

 

জবাবে পুলিশ সুপার বলেন, দিরাই ও শাল্লা এলাকায় দেশীয় অস্ত্র ব্যবহারকারীসহ আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের যেভাবেই হোক দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের গ্রেফতার করা হবে। তিনি সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান।

 

 

পুলিশ সুপার আরও বলেন, ভালো কাজের প্রশংসা না করলেও সমালোচনা করুন, এতে কাজের ভুল-ত্রুটি শোধরানোর সুযোগ হবে।

 

ট্রাফিক ব্যবস্থার বিষয়ে তিনি জানান, এটি সহনীয় পর্যায়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়া মাদকবিরোধী কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

 

 

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সহায়তা করলে সুনামগঞ্জে আপনাদের সঙ্গে থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে একটি ভালো পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।

 

 

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, সুনামগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ