বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাকিস্তানে বিয়ের বাস নদীতে পড়ে নিহত অন্তত ১৪, বেঁচে আছেন নববধূ

আন্তর্জাতিক ডেস্ক

সংবাদটি শেয়ার করুন....

পাকিস্তানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী বাসটি নদীতে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত কেবল নববধূই বেঁচে আছেন বলে জানা যাচ্ছে। বুধবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে অতিথিদের বাড়িতে নিয়েযাওয়ার সময় উত্তর পাকিস্তানে একটি বাস নদীতে পড়ার পর ডুবে অন্তত ১৪জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা বুধবার জানিয়েছেন। দুর্ঘটনায় একমাত্র নববধূই বেঁচে আছেন বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে।

গিলগিট-বালটিস্তানের উদ্ধারকারী কর্মকর্তা ওয়াজির আসাদ আলি বলেন, “বাসে ২৫ জন আরোহী ছিলেন এবং এখনও পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০জন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি আরও বলেন, “নববধূ বিপদমুক্ত এবং তাকে গিলগিটের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই এলাকার সিনিয়র পুলিশ কর্মকর্তা নায়েক আলম এএফপিকে বলেন, বাস চালানোর সময় চালক একটি বাঁকে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। চলক বাসটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে।

বিয়ের জন্য বরের পরিবার পাঞ্জাব থেকে ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) দূরে ভ্রমণ করেছিল এবং অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ